সিল্কসিটিনিউজ ডেস্ক:

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীতে ঢাকা আহছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক অ্যাডভোকেসি সভায় সমাজকল্যাণ সচিব এসব কথা বলেন।
কর্মজীবী শিশু ও পথশিশুদের বাল্যবিবাহ প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা ও নীতিনির্ধারণী অংশীজনদের নিয়ে এই সভার আয়োজন করে ঢাকা আহছানিয়া মিশনের শিক্ষা সেক্টরের অধীন পরিচালিত ড্রপ-ইন সেন্টার (ডিআইসি) প্রকল্প।
সমাজকল্যাণ সচিব বলেন, পথশিশু ও কর্মজীবী শিশুরা প্রতিনিয়ত সহিংসতা, নির্যাতন, বৈষম্য ও সামাজিক কলঙ্কের বোঝা নিয়ে জীবনযাপন করছে।
সভায় সভাপতির বক্তব্যে ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান বলেন, গ্রামীণ এলাকায় বাল্যবিবাহের হার তুলনামূলক বেশি। তবে দেশের শহরাঞ্চলেও লক্ষাধিক শ্রমজীবী শিশু রয়েছে, যাদের একটি বড় অংশ এই ঝুঁকিতে দিন কাটাচ্ছে।
ডিআইসি প্রকল্পের বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রমের অগ্রগতি, অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরেন ঢাকা আহছানিয়া মিশনের শিক্ষা সেক্টরের যুগ্ম পরিচালক মো. মনিরুজ্জামান।
সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন পুলিশের ডিআইজি ড. এ কে এম ইকবাল হোসেন, ঢাকা আহছানিয়া মিশনের সহসভাপতি অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমদ, ডা. মোহাম্মদ খলিল উল্লাহ, ড. এস এম খলিলুর রহমান এবং ঢাকা আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক (কর্মসূচি) কে এম জাহিদুজ্জামান। বক্তারা শিশুদের সুরক্ষায় আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন।









