সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

ন্যাম হত্যায় অভিযুক্ত হচ্ছেন দুই নারী

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ন্যাম হত্যায় অভিযুক্ত হচ্ছেন দুই নারী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনের সৎভাই কিম জং-ন্যামের হত্যায় জড়িত দুই নারীর বিরুদ্ধে চার্জশিট দিতে যাচ্ছে মালয়েশিয়া পুলিশ।

মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে, বুধবার ওই দুই নারীর বিরুদ্ধে হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে।

মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আপান্দি আলী এক বার্তায় নিশ্চিত করেছেন, তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হচ্ছে।

কুয়ালালামপুর বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষমাণ কিম জং-ন্যামের মুখমণ্ডলে বিষ প্রয়োগ করে ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের এই দুই নারী।

তবে দুই নারীর দাবি, তারা মনে করেছিলেন, টেলিভিশনের কোনো কৌতুক অনুষ্ঠানের জন্য এমন কাজ করছিলেন।

ভিয়েতনামের নাগরিক ২৮ বছর বয়সি দোয়ান থি হুয়োং ও ইন্দোনেশিয়ার নাগরিক ২৫ বছর বয়সি সিতি আয়শা ন্যামের হত্যায় যুক্ত ছিলেন বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তারাসহ আরো ১০ জন এ হত্যা মামলায় অভিযুক্তের তালিকায় রয়েছে।

মালয়েশিয়া পুলিশ উত্তর কোরিয়ার চার নাগরিককে খুঁজছে। দক্ষিণ কোরিয়া দাবি করেছে, এ চারজন উত্তর কোরিয়ার গুপ্তচর।

কিম জং-ন্যাম উত্তর কোরিয়ার শাসক হওয়ার প্রক্রিয়ার ব্যাপক সমালোচক। এ কারণে উত্তর কোরিয়া সরকার তাকে হত্যা করেছে বলে দাবি করে আসছে দক্ষিণ কোরিয়া।

 

 

সূত্র :রাইজিংবিডি