জাতীয়

নিহত জঙ্গি সফিউলের লাশ হস্তান্তর

নিউজ ডেস্ক৬ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ময়মনসিংহের নান্দাইলে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুই জঙ্গির মধ্যে সফিউলের লাশ নিয়ে গেছে তার পরিবার। শনিবার বিকেলে নান্দাইল থানা পুলিশ মা নার্গিস সুলতানা শিউীির কাছে জঙ্গি সফিউলের লাশ হস্তান্তর করে।

 

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে শুক্রবার বিকেলে ময়নাতদন্তের পর সফিউলের লাশ হিমঘরে রাখা হয়েছিল। পরে অ্যাম্বুলেন্সে করে সফিউলের লাশ দিনাজপুরের ঘোড়াঘাট থানার দক্ষিণ দেবিপুর গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যান তার মা।

 

শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে পুলিশ হত্যা মামলা আসামি গুলিবিদ্ধ সফিউল ময়মনসিংহ মেডিক্যালে ২২ দিন চিকিৎসাধীন থাকার পর গত বুধবার রাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। এ ঘটনায় শুক্রবার রাতে নান্দাইল থানায় অস্ত্র, বিস্ফোরক ও হত্যাসহ মোট তিনটি আলাদা মামলা দায়ের করে র‌্যাব-১৪।

 

সূত্র: রাইজিংবিডি