সদ্য প্রকাশিত
রাজশাহী

‘২৩ দিনেও সন্ধান মিলেনি নগরীর হোমিও চিকিৎসক আনোয়ার হোসেনের’

নিউজ ডেস্ক১০ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
‘২৩ দিনেও সন্ধান মিলেনি নগরীর হোমিও চিকিৎসক আনোয়ার হোসেনের’

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরির হেতেম খাঁ এলাকার হোমিও ডাক্তার শেখ লতিফুল খাবীর ওরফে আনোয়ার হোসেনকে আইন-শৃংখলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গেলেও ২৩ দিন অতিবাহিত হওয়ার পরও খোঁজ মেলেনি তার। আইন-শৃংখলা বাহিনীর কাছে তার অসহায় পরিবারের দাবী অবিলম্বে আনোয়ার হোসেনকে খুজে বের করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হোক।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই দাবী জানিয়েছেন শেখ লতিফুল খাবীর ওরফে আনোয়ার হোসেনের স্ত্রী নাসরিন সুলতানা।
লিখিত বক্তব্যে নাসরিন সুলতানা অভিযোগ করেন, গত ১৭ অক্টোবর তারিখ মাগরিবের নামাজের সময় হেতেম খাঁ ছোট মসজিদ এলাকায় অবস্থিত “ম্যাথমেটিকস হোমিও হল” থেকে ৬ জন সাদা পোশাকে আইন-শৃংখলা বাহিনীর পরিচয়ে কোন ওয়ারেন্ট ছাড়াই জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলি নিয়ে যায়। ঐদিন রাত ৯টার দিকে আমি ও আমার আত্নীয়-স্বজনেরা প্রশাসনের সভাব্য জায়গায় খোঁজাখুঁজি করেও শেখ লতিফুল খাবীর ওরফে আনোয়ার হোসেনের সন্ধান পায়নি। এ ঘটনায় পরদিন ১৮ অক্টোবর তারিখে মহানগরির বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করি (ডায়েরি নং- ৮৬৯, তাং ১৮-১০-২০১৬)।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আমার স্বামী একজন হোমিও ডাক্তার ও নিরাপরাধ ব্যাক্তি। তার বিরুদ্ধে কোন মামলা বা অভিযোগ নেই।
তিনি আশংকা প্রকাশ করে বলেন, যে কোন মহূর্তে আমার স্বামীর জীবন ক্ষতির সম্মুখীন হতে পারে। তিনি দুটি শিশু সন্তান নিয়ে ভাড়া বাড়িতে থেকে খেয়ে না খেয়ে অনেক কষ্টে জীবন-যাপন করছেন। আইন-শৃংখলা বাহিনী দ্রুত তার স্বামীকে খুজে বের করে অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য জোরদাবি জানিয়েছেন তার স্ত্রী নাসরিন সুলতানা।
সংবাদ সম্মেলনে নিখোজের ৮ বছরের শিশু কন্যা লুৎফুন নেসা, ৪ বছরের শিশুপুত্র একরামুল ইসলাম, নিখোঁজের শ্বশুর জয়ফুল ইসলাম, ছোট ভাই মনোয়ার হোসেনসহ পরিবারের অন্যান্য আত্নীয়-স্বজনগণ উপস্থিত ছিলেন।

স/অ