সদ্য প্রকাশিত
খেলা

নিউজিল্যান্ড শিবিরে মুস্তাফিজের আঘাত

নিউজ ডেস্ক৩১ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
নিউজিল্যান্ড শিবিরে মুস্তাফিজের আঘাত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নেলসনে তৃতীয় ওয়ানডেতে দূর্দান্ত শুরুর পরও বাংলাদেশের স্কোর ২৩৬। জয়ের লক্ষ্যে ব্যাটিং করছে নিউজিল্যান্ড।

স্কোর: ১৯৬/১ (৩৫ ওভার) ব্যাটিংয়ে কেন উইলিয়ামসন (৮০) ও জেমস নিশাম(১)।

মুস্তাফিজের প্রতিশোধ: শূণ্য রানে মুস্তাফিজের বলে ইমরুলের হাতে জীবন পেয়েছিলেন নেইল ব্রুম। জীবন পাওয়ার পর বাংলাদেশের বোলারদের কড়া শাসন করেন ডানহাতি এ ব্যাটসম্যান। দারুণ ব্যাটিং করে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু মুস্তাফিজ তাকে ঠিকই আটকালেন। ৯৭ রানে মুস্তাফিজের স্লোয়ারে গালিতে মাশরাফির হাতে ক্যাচ দেন গত ম্যাচে সেঞ্চুরির স্বাদ পাওয়া ব্রুম। ৯৭ বলে ১২ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজিয়ে সাজঘরে ফিরেন ব্রুম।

 

নিউজিল্যান্ডের সেঞ্চুরি: ১৮.৫ ওভারে শতরানের দেখা পেয়েছে নিউজিল্যান্ড। লক্ষ্যের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে স্বাগতিক দল।

নিউজিল্যান্ডের প্রতিরোধ: ১০ রানে প্রথম উইকেট হারানোর পর ১৬ রানে মার্টিন গাপটিল চোটের কারণে মাঠ ছাড়েন। দ্বিতীয় উইকেটে এরপর জুটি বাঁধেন কেন উইলিয়ামসন ও নেইল ব্রুম। তাদের দুজনের ব্যাটে প্রতিরোধ পেয়েছে কিউইরা। ৭৪ রান যোগ করেছেন তারা। 

ক্যাচ ছাড়লেন ইমরুল: প্রথম স্লিপে দাঁড়িয়ে নেইল ব্রুমের ক্যাচ মিস করেছেন ইমরুল কায়েস। মুস্তাফিজের লাফিয়ে উঠা বলে খোঁচা লাগিয়ে দিয়েছিলেন দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির স্বাদ পাওয়া নেইল ব্রুম। প্রথম স্লিপে দাঁড়ানো ইমরুল বল তালুবন্দি করতে ব্যর্থ। শূণ্য রানে জীবন পাওয়া নেইল ব্রুম জীবন পাওয়ার পর বাড়তি সতর্ক।

 Walton

 

শুরুতেই মুস্তাফিজের আঘাত:  এক ম্যাচ পর ফিরে এসে শুরুতেই মুস্তাফিজ জাদু। নিজের প্রথম ওভারেই স্বাগতিক শিবিরে আঘাত করেন বাঁহাতি পেসার। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান টম লাথামকে সাজঘরে ফেরত পাঠান মুস্তাফিজ। কাটারমাস্টারের বলে এলবিডাব্লিউ হন লাথাম (৪)।

 

 

 

সূত্র  :রাইজিংবিডি