সিল্কসিটিনিউজ ডেস্ক :
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে প্রায় এক মাস ধরে মাঠের বাইরে রয়েছেন আর্সেনালের আক্রমণভাগেরে প্রাণভোমরা বুকায়ো সাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে সবশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরেছে হাভার্টজরা।
তবে আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) নিউক্যাসলের বিপক্ষে ঘরের মাঠের গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরতে চলেছেন সাকা।

ইংলিশ রাইট উইঙ্গার ফেরার আসার খবরে আর্সেনাল শিবিরে স্বস্তি বিরাজ করছে। ইনজুরির কারণে সাকা আর্সেনালের শেষ পাঁচটি ম্যাচে খেলতে পারেননি, যার মধ্যে তিনটি ম্যাচে তারা হারের স্বাদ পেয়েছে। সাকা সবশেষ খেলেছেন সিটির বিপক্ষেই। গত ২২ মার্চ লিগ কাপের ফাইনালে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচের পুরোটায় খেলেন তিনি।
শুক্রবার (২৪ এপ্রিল) আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা বলেন, বুকায়ো সম্ভবত স্কোয়াডে থাকছে। সুতরাং এটি একটি ভালো খবর।
আর্সেনাল টানা দুটি লিগ ম্যাচে—বোর্নমাউথ এবং ম্যানচেস্টার সিটির কাছে—পরাজয় এবং সিটির কাছে শীর্ষস্থান হারানোর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে চাইছে। এমনকি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সাকা প্রথম একাদশে থাকবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন










