নিজস্ব প্রতিবেদক:
এক নার্সের করোনা পজিটিভ ধরা পড়ার পর রাজশাহীর পবা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টার এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে করোনার রিপোর্ট আসার পরে ওই হাসপাতালের কোয়ার্টারলকডাউন ঘোষণা করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন।
তিনি জানান, স্বাস্থ্য কর্মকর্তার সুপারিশের কারণে পরবর্তি ঝুঁকি এড়াতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য জানান, রাজশাহী ল্যাবে অতিরিক্ত নমুনা আসায় এখানে সব নমুনা পরীক্ষার সম্ভব হচ্ছে না। তাই কিছু নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে পরীক্ষা করতে। আর সেখানেই রাজশাহী জেলার চারজনের নতুন করে করোনা শনাক্ত হয়। ফলে রাজশাহীতে এই সংখ্যা দাঁড়ালো মোট ১৩ জনে।
গত ২২ এপ্রিল নতুন আক্রান্ত চারজনসহ আরো কিছু নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। নমুনা পরীক্ষার ফলাফর গতকাল হাতে পেয়েছে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন।
ঢাকায় শনাক্ত হওয়া করোনা পজিটিভ রোগীর মধ্যে মোহনপুরে ২ জন, তানোরে একজন ও পবায় এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
স/আর








