সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

নারী সহকর্মীর নগ্ন ছবিতে ‘বুঁদ’ মার্কিন সেনারা!

নিউজ ডেস্ক১০ মার্চ ২০১৭২ মিনিট পড়া
নারী সহকর্মীর নগ্ন ছবিতে ‘বুঁদ’ মার্কিন সেনারা!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এক নারী সহকর্মীর নগ্ন ছবি নিয়ে অনলাইনে বেশ মাতামাতির মধ্যে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সামিরক বাহিনীর সদস্যরা। সেই ছবি নিয়ে শেয়ার ও নানা মন্তব্য চালাচালি চলছে সামরিক সদস্য, সরকারি চাকরিজীবীসহ বিভিন্ন মহলে।

 

গত সপ্তাহে ছবিটি নৌবাহিনীর ফেসবুক গ্রুপ ও বাহিনীর সদস্যদের ব্যক্তিগত গ্রুপে প্রকাশ হয়। পরে ফেসবুকের মাধ্যমে ছবিটি ভাইরাল হয়ে যায়। বিভিন্ন ওয়েবসাইটেও নগ্ন ছবিটি প্রকাশ পায়।

 

দেশটির নৌবাহিনীর এক তদন্তের বরাত দিয়ে শুক্রবার (১০ মার্চ) আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানায়।

 

পুরুষ সামরিক সদস্যরা ফেসবুক ও মেসেজের মাধ্যমে আপত্তিকর ছবিটি পরস্পরের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। ওই নারী সহকর্মী সম্পর্কে নানা মন্তব্য আর রসিকাতায় একরকম ‘বুঁদ’ হয়েছেন তারা।

 

ছবিটি বিভিন্ন জনে বিভিন্নভাবে পোস্ট করছেন। কেউ কেউ ছবিটি পোস্ট করার সময় ওই নারীর নাম ও সংক্ষিপ্ত পরিচয়ও তুলে ধরছেন। তবে ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

দেশটির প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন জানায়, এ ধরনের আচরণ মূল্যবোধের সঙ্গে অসঙ্গিপূর্ণ।

 

এদিকে, এ ধরনের কর্মকাণ্ডকে মানসিক বিকলঙ্গতা বলে অভিহিত করেছেন নৌবাহিনীর শীর্ষ কমান্ডার রোবার্ট নেলার।

 

এ স্ক্যান্ডালের ঘটনায় নৌবাহিনীর একটি ফেসবুক গ্রুপ থেকে প্রায় ৩০ হাজার সদস্যকে রিমুভ করে দেওয়া হয়েছে।

সূত্র: বাংলা নিউজ