সিল্কসিটিনিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বজ্রাঘাতে আবু ছিদ্দিক (৪০) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের তাতুয়াকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আবু ছিদ্দিক ওই গ্রামের মৃত আছমত আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো বিকেলে নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন আবু ছিদ্দিক। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।










