নাটোর প্রতিনিধি:
নাটোরের ৩শীর্ষ সন্ত্রাসী যুবলীগের তিন কর্মীর গুলিবদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ কলাবাড়ি মাদরাসার শাহপুকুর সংলগ্ন থেকে গুলিবিদ্ধ তিনজনের লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা তিনজন হলেন, নাটোর শহরের কানাইখালি এলাকার সোনা মিয়ার ছেলে যুবলীগের কর্মী রেদওয়ান সাব্বির (২৮), একই এলাকার লুৎফর রহমানের ছেলে আবু আব্দুল্লাহ (৩০) এবং রথবাড়ি এলাকার কালু মিয়ার ছেলে সোহেল রানা।
তবে নিহতের বিষয়ে জেলা আওয়ামীলীগের কোন নেতা মুখ খুলতে রাজি হয়নি।
দিনাজপুরের ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, কলাবাড়ী মাদ্রাসার পাশে লাশ তিনটি পড়ে থাকতে এলাকাবাসী পুলিশকে খবর দেন। এর পাশে পুলিশ বক্স রয়েছে। নিহত তিনজনের শরীরে গুলির দাগ রয়েছে। এঁদের বয়স ২৮ থেকে ৩০। তাঁদের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।
ওসি জানান, উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা লাশগুলো উদ্ধার করে থানা নিয়ে এসেছেন। নিহতদের কারো পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার অা.ফ.ম আনোয়ার হোসেন সিল্কসিটিনিউজকে জানায়, এদের বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই।
স/আ









