নাটোর

নাটোরে বাস খাদে পড়ে নিহত ৪, আহত ১০

নিউজ ডেস্ক১ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া

নাটোর প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় বাস উল্টে খাদে পড়ে একই পরিবারের ৩জন সহ মোট ৪জন নিহত ও অন্তত ১০জন আহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের জোড়ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মন্ডল জানান, সকালে বগুড়া থেকে নাটোরগামী লিখন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চাপা পড়ে বাসের ৪যাত্রী নিহত ও অন্তত ১০জন আহত হয়।

খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হচ্ছে, নাটোর শহরের বঙ্গজল এলাকার লিখন হোসেনের স্ত্রী সুলতানা, ঐশি, শাকিব এবং বাকিদের পরিচয় এখন জানা যায়নি।

 

স/আ