নাটোর

নাটোরে পাওয়ার ক্রাশারের মাধ্যমে অবৈধভাবে আখ মাড়াই, গুড় প্রস্তুত করলে ব্যবস্থা

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর মিলজোন এলাকায় পাওয়ার ক্রাশারের মাধ্যমে অবৈধভাবে আখ মাড়াই,গুড় প্রস্তুত ও পরিবহন বন্ধের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গোপালপুর সুগার মিল কর্তৃপক্ষের আয়োজনে মিলের ট্রেনিং কমপ্লেক্সে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

 

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার  আনোয়ার হোসেন, বিএসএফআইসি পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম, বিএসএফআইসি পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) এএসএম আবদার হোসেন, বিএসএফআইসি সচিব মাহবুবুর রহমান, গোপালপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক এসএমএ আব্দুল আজিজসহ নর্থ বেঙ্গল সুপার মিলের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।

 

সভায় বক্তারা বলেন, মিলজোন এলাকায় পাওয়ার ক্র্যাশারের মাধ্যমে অবৈধভাবে আখ মাড়াই, গুড় প্রস্তুত ও পরিবহনের কারণে বার বার চিনি শিল্প ও মিল ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

তাই আখ মাড়াই মৌসুমে আর অবৈধভাবে ক্র্যাশারের মাধ্যমে আখ মাড়াই, গুড় প্রস্তুত এবং পরিবহন করতে দেওয়া হবে না। যারা এ নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

মতবিনিময় সভায় এলাকার কয়েকশ’ চাষি অংশ নেন।

স/অ