রাজশাহী

নাটোর সিরাজগঞ্জ জয়পুরহাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন চেয়ারম্যান

নিউজ ডেস্ক৩ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
জেলা পরিষদ নির্বাচনে রাজশাহী বিভাগের আট জেলায় চেয়ারম্যান পদে মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে আ’লীগের রয়েছেন ১৪ জন, বিএনপির দুই, জাতীয় পার্টির দুই এবং স্বতন্ত্র একজন। অন্যদিকে বিভাগের তিন জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।

 

এই তিনটি জেলা হলো নাটোর, সিরাজগঞ্জ ও জয়পুহাট। তিন জেলাতেই আওয়ামী লীগের একক প্রার্থী রয়েছেন।

  • স্থানীয় নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাজশাহীতে চেয়রাম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট তিনজন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব জামান ভুলু, একই দলের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সরকার এবং শফিকুর রহমান বাদশা।

পাবনায় চেয়রাম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট চারজন। এদের মধ্যে তিনজনই আওয়ামী লীগের বিদ্রোহী। অন্যজন দলীয় মনোনীত। মনোয়ন জমাদানকারীর ৪ প্রার্থী হলেন দলীয় মনোনীত রেজাউল রহিম লাল, বিদ্রোহী এম সাইদুল হক চুনু, তামিল হোসেন ও মাহজেবীন শিরিন প্রিয়া।
নওগাঁয় দুজন চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত ফজলে রাব্বি এবং বিদ্রোহী রফিকুল ইসলাম।

সিরাজগঞ্জে চেয়ারম্যান পদে মাত্র একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি হলেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী আব্দুল লতিফ।

চাঁপাইনবাবগঞ্জে চেয়ারম্যান পদে মোট ৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগের তিনজন, বিএনপির দুজন এবং জাতীয় পার্টির একজন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন মইনুদ্দিন মন্ডল, বিদ্রোহী জিয়াউর রহমান তোতা ও এ্যাডভোকেট আফসার আলী, বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ ও খুরশিদ আলম বাচ্চু এবং জেলা জাতীয় পার্টির জেষ্ঠ্য সভাপতি আলাউদ্দিন টিপু।

  • নাটোরে চেয়রাম্যান পদে মাত্র একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজেদুর রহমান খান।

বগুড়ায় চেয়ারম্যান পদে মাত্র চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বর্তমান প্রশাসক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা: মকবুল হোসেন, আওয়ামী লীগের বিদ্রোহী শ্রমিক নেতা সৈয়দ কবির আহম্মেদ, স্বতন্ত্র সোলায়মান আলী, জাতীয় পার্টি (জেপি) নেতা ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ.টি.এম আমিনুল ইসলাম পিন্টু।

  • জয়পুরহাটে চেয়ারম্যান পদে মাত্র একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি হলেন, আওয়ামী লীগ মনোনীত  প্রার্থী আরিফুর রহমান রকেট।

স/আর