ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাফিক আইল্যান্ড ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় নাচোল বাসষ্ট্যান্ড মোড়ে ট্রাফিক আয়ল্যান্ডের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।
পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) সরকার অসিম কুমারের সভাপতিত্বে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন তিনি।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নঈম মুন্নী, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাছির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেন কুমার, যুবলীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামিম, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাবিরুল ইসলাম ও স্থানীয় গনমাধ্যম কর্মীরা।
স/শ









