নলডাঙ্গা প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় অলিম উদ্দিন নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার(৯ ফ্রেবুয়ারি) বেলা ১০ টার দিকে উপজেলার পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মোটরসাইকেল জব্দ করলেও চালক পলাতক রয়েছে।
নিহত বৃদ্ধের নাম অমিল উদ্দিন (৬০)। তিনি নাটোরের নলডাঙ্গার পূর্ব সোনাপাতিল গ্রামের বাসিন্দা। মোটরসাইকেল চালকের নাম পায়েল।

এ ঘটনায় নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আজ বুধবার বেলা ১০ টার দিকে উপজেলার পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনের সড়ক দিয়ে বাঁশিলা গ্রামের হবিবরের ছেলে পায়েল মোটসাইকেল নিয়ে টিকা নিতে যাচ্ছিলেন। এসময় পূর্ব সোনাপাতিল গ্রামের বৃদ্ধ অমিল উদ্দিন সড়ক পারাপারের সময় পিছন থেকে মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়। আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মোটর সাইকেল জব্দ করলেও চালক পালিয়ে যায়।
জি/আর









