লাইফ স্টাইল

নন-স্টিক পাত্রে রান্না কি স্বাস্থ্যকর?

নিউজ ডেস্ক৮ জুলাই ২০১৮২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নন-স্টিকের কুকওয়্যারের সুবিধা হলো— কম তেলে তাড়াতাড়ি রান্না করা যায়, খাবার পুড়ে হাঁড়ির সঙ্গে লেগে থাকার ভয় থাকে না। কম তেলের খাবার স্বাস্থ্যকরও বটে। বাড়তি সুবিধা হলো কালিও পাত্রের নিচে কম লাগে। এতে রান্নাঘরের শোভাও বৃদ্ধি পায়।

কিন্তু এই ধরনের পাত্রে রান্না করা খাবার কি স্বাস্থ্যকর?

সম্প্রতি এক গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন, নন-স্টিকের কুকওয়্যার যাকে আপনি এতদিন রান্নাঘরের নিরাপদ সামগ্রী মনে করেছিলেন তা উল্টো বিপজ্জনক বস্তু হয়ে দাঁড়াতে পারে।

বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, আপাত লাভের আশায় আমরা নন-স্টিকের কুকওয়্যার ব্যবহার করে এক ধরনের বিপদ নিজের অজান্তেই ডেকে আনছি। নন-স্টিকের বাসনে টেফলন নামে এক প্রকার ধাতব বস্তু ব্যবহার করা হয়। এই টেফলন উত্তপ্ত হয়ে উঠলে বিশেষ এক ধরনের রাসায়নিক বিকিরণ ঘটায় এবং এ রাসায়নিক পদার্থ রান্না করা খাবারে মেশে। শুধু রান্না নয়, খাবারের গরম গরম ধোঁয়াতেও থাকে। এই রাসায়নিকের নাম পারফ্লুরোকট্যানোইক এসিড। মানুষের শরীরে এই এসিডের বিষ ধীরে ধীরে কাজ করে। তবে এর ক্ষতিকারক প্রভাব সবচেয়ে বেশি পাখিদের ওপর কাজ করে। যে বাড়িতে নন-স্টিকের কুকওয়্যারে রান্না হয়, সেই রান্নাঘরের কাছাকাছি পোষা পাখি থাকলে কিছুক্ষণের মধ্যেই মারা যাওয়ার সম্ভাবনা থাকে। যারা পাখি পোষে তাদের জন্য এটা বড় ধরনের দুঃসংবাদ।

এজন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা নন-স্টিকের বদলে স্টিলের বাসন ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন।