সদ্য প্রকাশিত
চাকরি

নতুনদের নিয়োগ দেবে এসিআই

নিউজ ডেস্ক৮ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
নতুনদের নিয়োগ দেবে এসিআই

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এসিআই লিমিটেড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফিল্ড মার্কেটিং অফিসার পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয়নি। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম

ফিল্ড মার্কেটিং অফিসার

যোগ্যতা

প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। তবে এসএসসিতে অবশ্যই বিজ্ঞান বিভাগ থাকতে হবে। অনভিজ্ঞ প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। চাকরির বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্তসহ লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে।

পরীক্ষার সময় ও স্থান

আগামী ১৩ ও ১৪ এপ্রিল ২০১৮ সকাল ১০টা থেকে বেলা ২টার মধ্যে  নিম্নে উল্লেখিত ঠিকানায় উপস্থিত হতে হবে :

নোভো টাওয়ার, লেভেল-৫, ২৭০, তেজগাঁও, শিল্পাঞ্চল এলাকা, ঢাকা-১২০৮

সূত্র : দৈনিক বাংলাদেশ প্রতিদিন (০৭/০৪/২০১৮)