রাজশাহীর খবর

নগরীর জঙ্গিবাদ ও মাদক বিরোধী সভা স্থগিত

নিউজ ডেস্ক১৬ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজপাড়া থানাধীন কোর্ট স্টেশন এলাকায় জঙ্গিবাদ ও মাদক বিরোধী সভা স্থগিত করা হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও রাজপাড়া থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম এ বিষয়টি নিশ্চত করেছেন।

 

তিনি বলেন, আজ শনিবার বিকাল সাড়ে ৪টায় কোর্ট স্টেশন এলাকায় জঙ্গিবাদ ও মাদক বিরোধী সভা হওয়ার কথা ছিল। কিন্তু রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, বিপিএম জরুরী কাজে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ায় এ সভা স্থগিত করা হয়েছে।

 

পরবর্তীতে কমিশনার রাজশাহীতে আসলে উক্ত সভার তারিখ জানানো হবে।

 

স/আ