রাজশাহী

নগরীর দুই ফার্মেসীর মালিককে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

নিউজ ডেস্ক৭ সেপ্টেম্বর ২০২৩১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

মূল্য তালিকার চেয়ে বেশি দামে স্যালাইন বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে রাজশাহী নগরীর দুটি ফার্মেসীকে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের লক্ষীপুর বাজারে এ অভিযান পরিচালনা এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ৯১ টাকার স্যালাইন ২০০ টাকায় বিক্রি করায় আলিফ লাম মিম ও আরোগ্য নিকেতন ফার্মেসিকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির পক্ষ থেকে মূল্য তালিকা নিশ্চিতের আশ্বাস দেয়া হলে এ দিনের অভিযান স্থগিত করে ভোক্তা অধিকার।বাজারে কোন অসাধু ব‌্যবসায়ী‌ যেনো বেশি মূল্যে স্যালাইন বিক্রি না করে তাদের বিরুদ্ধে তদার‌কিমূলক এ অ‌ভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ট্যাগ: