সদ্য প্রকাশিত
রাজশাহী

নগরীতে ১৯ জন ওয়ারেন্টের আসামিসহ গ্রেফতার ৬১

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
নগরীতে ১৯ জন ওয়ারেন্টের আসামিসহ গ্রেফতার ৬১

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের অভিযানে ১৯ জন ওয়ারেন্টের আসামিসহ ৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

আজ শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মূখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারি পুলিশ কমিশনার ইফতেখায়ের আলমের পাঠানো এক বিবৃতিতি এ তথ্য জানানো হয়।

মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১৭ জন, রাজপাড়া থানা ৩১ জন, মতিহার থানা ৭ জন, শাহমখদুম থানা ৫ জন এবং ডিবি পুলিশ ১ জনকে গ্রেফতার করে।  এর মধ্যে ৫ জন মাদক ব্যবসায়ী ও ৩৭ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

স/আ