নিজস্ব প্রতিবেদক
‘বঙ্গবন্ধুর চেতনায় সোনার বাংলা গড়বো, দেশ থেকে সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল করবো’ এই শ্লোগানকে সমনে রেখে রাজশাহী মহানগর শ্রমিক লীগের আয়োজনে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও সভা অনুাষ্ঠত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। তিনি বলেন, গত ১৫ জানুয়ারি এই বিএনপির জামায়াত জঙ্গিরা এদেশে জালাও পোড়াও করে। সেই সময় অনেক নিরীহ মানুষকে তারা আগুনে পুড়িয়ে হত্যা করেছে। প্রধান মন্ত্রী গত সাত বছরে বাংলার মানুষকে অনকে কিছু দিয়েছেন। তার এই দেওয়াকে সইপে পারে না বিএনপির জামায়াত জঙ্গিরা।

তিনি আরো বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। এই দিনে কিছু বিপদগামী সেনা সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে। এই ১৫ আগস্ট বিএনপির জামায়াত জঙ্গিরা কোন ধরনের সহিংসতা যেন না করতে পারে সেই জন্য আমাদের সকলকে ঐক্য বদ্ধ হয়ে থাকতে হবে। শ্রমিকলীগ বিভিন্ন সময় রাজপথে থেকে বিএনপির জামায়াতের নেতাকর্মীদের প্রতিহত করেছে।
নগর শ্রমিকলীগের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধন ও সভায় সভাপতিত্ব করেন, নগর শ্রমিকলীগের সভাপতি বদিউজ্জামান খয়ের।
এসময় বক্তব্য দেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অফিসার ফোরামের সভাপতি তৌফিক এলাহী, সাধারণ সম্পাদক কামরুল আলম চৌধুরী, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মচারী সংসদ সিবিএ এর সভাপতি রবিউজ্জামন রবি, সাধারণ সম্পাদক সফিকুর রহমান, মিশুক সিএনজি শ্রমিক লীগের সভাপতি ইনসান আলী শাহিন, সাধারণ সম্পাদক মসিউর রহমান সুজন, সিটি ইজিবাইক মালিক শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ওয়াসা শ্রমিক লীগের সভাপতি আাশরাফ আলী, সাধারণ সম্পাদক ঠান্ডু আলী, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক লীগের সভাপতি জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থেকে বক্তব্য দেন।
এসময় সংগঠনগুলো নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রকিম লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স/আ









