নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে সনি নামক এক কসাইকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে নগরীর হড়গ্রাম বাজার থেকে তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ সিল্কসিটি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকে কসাই সনি নগরীর হড়গ্রাম বাজারে মরা গরু জবাই করে মাংস বিক্রি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মাংসসহ তাকে আটক করে।
পরে ভ্রাম্যমান আদালতের কাছে নিয়ে যাওয়া হলে তার কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়।

স/শ









