সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

নগরীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

নিউজ ডেস্ক২৬ এপ্রিল ২০২৩১ মিনিট পড়া
নগরীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ


নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার সামনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহত ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ।

তিনি জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে বসুন্ধরা পরিবাহন কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ভদ্রার দিকে যাচ্ছিল। বিপরিত দিক থেকে আসছিল একটি ট্রাক। এসময় থানার অদুরে বাস-ট্রাকের মুখো মুখি সংঘর্ষ হয়। এতে বাস রাস্তার আইল্যান্ডের উপর উঠে যায়। একই সাথে ট্রাকও আইল্যান্ডের উঠে স্ট্যান্ড করে রাখা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলীত বাস ও ট্রাক উদ্ধার করে। তিনি জানান, বাসে কোনো যাত্রী ছিল না। যার কারণে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।