রাজশাহী

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩

নিউজ ডেস্ক১৩ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক  :

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ১৩ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন, মাদক মামলায় ৩ জন ও অন্যান্য মামলার আসামি ৪ জন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।