নওগাঁ

নওগাঁ কারাগারে বন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া

 

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলা কারাগারে বন্দী জাকির হোসেন নবাব (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতা অসুস্থ হয়ে মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডা. রেহনুমা মুনমুন বিষয়টি নিশ্চিত করেন।

মারা যাওয়া জাকির হোসেন নবাব বগুড়া জেলার সোনাতলা উপজেলার জোরগাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডা. রেহনুমা মুনমুন বলেন, জাকির হোসেন নবাব সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে মারা গেছেন এবং তাকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

এ বিষয়ে নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় বলেন, ‘বিষয়টি শুনেছেন যে জাকির হোসেন নওগাঁ সদর হাসপাতালে মারা গেছেন, তবে হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো কাগজপত্র বা তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, মারা যাওয়ার আগে সকালে জাকির হোসেন অসুস্থতাবোধ করলে দ্রুত তাঁকে সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত জাকির হোসেন নবাব কারাগারে বিস্ফোরক মামলায় আটক ছিলেন।