নিজস্ব প্রতিবেদক :
শনিবার ছুটির দিন হওয়ায় কিছুটা ধীরে সুস্থে চলছে এই প্রচারণা।
তবে নির্বাচন কমিশন ও আন্দোলনকারী কর্মকর্তা কর্মকারী সমিতির আশ্বাসের পর নির্বাচন নিয়ে কোন শঙ্কা না থাকায় বেড়েছে প্রচারণার গতি।
অন্যদিকে প্রার্থীদের গান শুনিয়ে প্রচার চালিয়েছেন সাংস্কৃতিক সম্পাদক স্বতন্ত্র পদপ্রার্থী আনোয়ার আমজাদ সজল।

তার গানের সুর শুনে ছুঁটে আসেন শিক্ষার্থীরা। এছাড়াও ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান চালায় কোন কোন প্রার্থী।
এদিকে নির্বাচন কমিশনের আয়োজনে আজ বেলা তিনটায় শহীদ মিনার মুক্তমঞ্চে আয়োজন করা হয়েছে রাকসু নির্বাচনী বিতর্ক। এতে অংশ নেবেন বিভিন্ন প্যানেলের ভিপি, জিএস এজিএস প্রার্থীরা
। এছাড়াও রবিবার বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাকসু নির্বাচনের প্রার্থী, পোলিং এজেন্টদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।
যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব, নির্বাচন কমিশনের কমিশনারগন। নির্বাচন কমিশনের এমন উদ্যোগগুলোকে স্বাগত জানিয়েছে প্রার্থীরা।
১৬ অক্টোবর বৃহস্পতিবার নির্বাচনের দিনকে কেন্দ্র করে বেড়েছে নির্বাচন কমিশনের ব্যস্ততা। এরই মধ্যে শুরু হয়েছে কেন্দ্রে কেন্দ্রে বুথ তৈরীর কাজ। প্রস্তুত হয়েছে ব্যালট পেপার ও স্বচ্ছ ব্যালট বক্স। ভোট গননার জন্য আনা হচ্ছে ৬টি মেশিন।









