সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

দেশের মানুষকে ধোঁকা দিয়ে আর বোকা বানানো যাবে না : চরমোনাই পীর

নিউজ ডেস্ক২৬ আগস্ট ২০২৫২ মিনিট পড়া
দেশের মানুষকে ধোঁকা দিয়ে আর বোকা বানানো যাবে না : চরমোনাই পীর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ‘বিগত দিনে যারা দেশ পরিচালনা করেছে তাদের শাসন আমরা দেখেছি। আমরা আমাদের সন্তানের মরদেহ আর দেখতে চাই না। দেশের মানুষকে ধোঁকা দিয়ে আর বোকা বানানো যাবে না।’

গতকাল সোমবার (২৫ আগস্ট) বিকেলে কুমিল্লার হোমনা উপজেলার দড়িচর মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘ইতিমধ্যে সামনে কী হতে পারে তা অনুমান করা যাচ্ছে। চাঁদার জন্য মানুষকে পাথর মেরে হত্যা করে লাশের ওপর নৃত্য করতে দেখেছি। নির্বাচন কমিশনে গিয়ে মারামারির ঘটনাও দেখেছি। নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব বক্তব্য দিচ্ছেন।

সুতরাং পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

আয়োজক কমিটির সভাপতি মাওলানা তফাজ্জল হুসাইনের সভাপতিত্বে এবং মুহাম্মদ ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কুমিল্লা পশ্চিম জেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম, জেলা মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা বশির আহমদ প্রমুখ।

এ ছাড়াও বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী নাজিম উদ্দিন মোল্লা, হোমনা উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুল হক, হেফাজতে ইসলামের হোমনা উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মো. ইব্রাহিম, পৌর শাখার সভাপতি রহমত উল্লাস আশেকী, ঘাগুটিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা শাহ আলম ও তিতাস উপজেলা জাতীয় নাগরিক পার্টির সভাপতি সাইদ আহমেদ সরকার।

সমাবেশ শেষে কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন পীর সাহেব চরমোনাই।

প্রার্থীরা হলেন—ইঞ্জিনিয়ার আশরাফুল আলম (কুমিল্লা-১) ও মুফতি তাইজুল ইসলাম (কুমিল্লা-২)।