দেশে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসে শনাক্ত হয়েছেন ৭৮৬ জন, যা একদিনে সর্বোচ্চ। 
কভিড-১৯ এ দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৮৩ জন। মোট আক্রান্ত ১০,৯২৯ জন। নতুন ১৯৩ জনসহ মোট আরোগ্যের সংখ্যা ১,৪০৩ জন।
করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে মঙ্গলবার দুপুরে এসব হালনাগাদ তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ছুঁই ছুঁই; মৃত্যু ছাড়িয়েছে ২ লাখ ৫১ হাজার।
আরও পড়ুন: ‘জীবিতের চেয়ে মৃতই শক্তিশালী, অন্তত রিপোর্টটা দ্রুত মেলে’








