সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

দেশে ফেরার বাধা প্রসঙ্গে তারেক রহমানের পোস্ট, যা বললেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০২৫২ মিনিট পড়া
দেশে ফেরার বাধা প্রসঙ্গে তারেক রহমানের পোস্ট, যা বললেন মির্জা ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিজের দেশে ফেরা নিয়ে তারেক রহমান ফেসবুক পোস্টে বলেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এ বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের এ পোস্ট নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চান সাংবাদিকরা।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তার দেওয়া স্ট্যাটাস নিয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে আমার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ তিনি নিজেই এ বিষয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। তারপর এখানে আর আমার কিছু বলার নেই।

তিনি আরও বলেন, এ নিয়ে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। এ নিয়ে আমি ব্যাখ্যা দিতে পারব না। কারণ তিনি আমার নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার ফেসবুকের পোস্টের ব্যাখ্যা এই মুহূর্তে আমি আপনাদের (সাংবাদিক) সামনে দিতে পারব না।

তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে আপনি কোনো বাধা দেখেন কি না– জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, আমি কোনো বাধা দেখি বা না দেখি, এটা জরুরি না। তিনি (তারেক রহমান) যে পোস্ট দিয়েছেন, এটাই ধরে নেন। এটা তার পোস্ট, তার ভাষ্য। আর কোনো ব্যাখ্যা দরকার নেই।