সব খবর

দেশে করোনায় প্রাণহানি ৪ হাজার ছুঁই ছুঁই

নিউজ ডেস্ক২৪ আগস্ট ২০২০১ মিনিট পড়া

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৩ হাজার ৯৮৩ জন কোভিড রোগী মারা গেলেন।

এই সময়ে ২ হাজার ৪৮৫ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৯৭ হাজার ৮৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৮৪ জন এবং মোট সুস্থ ১ লাখ ৮২ হাজার ৮৭৫ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সূত্রঃ যুগান্তর

ট্যাগ: