বিজ্ঞান ও প্রযুক্তি

দেশে আসুসের নতুন ৩ ল‍্যাপটপ

নিউজ ডেস্ক২০ ডিসেম্বর ২০১৮২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

দেশের বাজারে নতুন তিনটি ল‍্যাপটপ এনেছে আসুস।

ল‍্যাপটপগুলোর মডেল হলো জেনবুক ১৪, জেনবুক ১৫ ও ফ্লিপ ১৪। বুধবার এক সংবাদ সম্মেলনে নতুন মডেলের ল্যাপটপগুলো উন্মোচন করা হয়।

সেখানে আসুস বাংলাদেশের কান্ট্রি লিড অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ম‍্যানেজার মো. আল ফুয়াদ বলেন, আসুস সব সময় গ্রাহকদের নিত‍্য নতুন পণ‍্য উপহার দিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় নতুন তিনটি ল‍্যাপটপ আনা হলো।

আসুস জেনবুক সিরিজের মডেলগুলোতে রয়েছে ইন্টেলের অষ্টম প্রজন্মের কোর আই৫ ও আই৭ প্রসেসর। জেনবুক ১৪ ও ১৫ মডেলে আছে এনভিডিয়া জিফোরস জিটিএক্স ১০৫০ ম্যাক্সকিউ। ফ্লিপ সিরিজে থাকছে এমএক্স১৫০ গ্রাফিক্স কার্ড। ডিভাইসগুলোতে রয়েছে সর্বোচ্চ ১৬ গিগাবাইট পর্যন্ত র‍্যাম। তিনটি ল‍্যাপটপেই রয়েছে ফুল এইচডি ১৪ ইঞ্চির ডিসপ্লে।

দেখতে যেমন নতুন ল্যাপটপ। 

জেনবুক ১৪ ও জেনবুক ১৫ ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ত্রিমাত্রিক চেহারা শনাক্তকারী ক্যামেরা। যা উইন্ডোজ হ্যালো ব্যবহারে দ্রুত চেহারা শনাক্ত করে লগইন করাতে সক্ষম।

জেনবুক ১৪(ইউএক্স ৪৩৩), জেনবুক ১৫ (ইউএক্স ৫৩৩) ডিভাইসটির ওজন ১ দশমিক ০৯ কেজি। আসুস জেনবুক ফ্লিপ সিরিজের ওজন ১ দশমিক ৪ কেজি। এতে রয়েছে ন্যানোএজ টাচ স্ক্রিন। জেনবুক ফ্লিপ সিরিজের সঙ্গে আছে টাচ সমর্থিত স্টাইলাস পেন।

আসুস জেনবুক ১৪, জেনবুক ১৫ ও জেনবুক ফ্লিপ যথাক্রমে ১৩, ১৪ ও ১৬ ঘণ্টা ব‍্যাকআপ সুবিধা দেবে। জেনবুক ১৪ ও ১৫ এর মূল‍্য শুরু হয়েছে ৮৬ হাজার টাকা থেকে। এছাড়া, জেনবুক ফ্লিপের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭ হাজার টাকা।