সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

‘দেশকে অস্থিতিশীলতা থেকে মুক্ত করার একমাত্র উপায় ধানের শীষে ভোট’

নিউজ ডেস্ক১৪ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া
‘দেশকে অস্থিতিশীলতা থেকে মুক্ত করার একমাত্র উপায় ধানের শীষে ভোট’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, আজকের এই দেশকে অস্থিতিশীলতা থেকে মুক্ত করার একমাত্র উপায় হলো ধানের শীষে ভোট দেওয়া। এই ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত হবে এবং নেতৃত্বে থাকবেন তারেক রহমান। তার বলিষ্ঠ নেতৃত্বে গত ১৭ বছরে একজন নেতাও দল ছেড়ে যায়নি।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার জাগীর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন।

রিতা বলেন, ধানের শীষের সরকার ক্ষমতায় এলে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাবে, কৃষকরা ন্যায্যতা পাবে আর আমাদের সন্তানদের জন্য সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত হবে। দল ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাংলার সর্বস্তরের মানুষের স্বার্থে রূপায়িত হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা এমন কোনো কাজ করবেন না, যা দলের ক্ষতি করবে। দীর্ঘ সময় ধরে যারা আমাদের সঙ্গে আছেন, তাদের কষ্ট ভুলে যাওয়া যাবে না। দুঃশাসনের কথা মনে রেখে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে।

আফরোজা খানম রিতা বলেন, দলের ভেতরে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। কিছু গোষ্ঠী ভুল ধারণা ছড়াচ্ছে। যারা দলকে ভালোবাসে, তাদের উচিত সচেতন থাকা। দলের বিরুদ্ধে কোনো কথা গোপন করা যাবে না। আমরা শক্তিশালী থাকব, কারণ ধানের শীষের জনপ্রিয়তাই তাদের ভয় দেখাচ্ছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আরিফ হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, জাগীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীবসহ জাগীর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

সূত্র: যুগান্তর