সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

দুর্নীতির দায়ে সাবেক আইএমএফ প্রধানের ৪বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
দুর্নীতির দায়ে সাবেক আইএমএফ প্রধানের ৪বছরের কারাদণ্ড

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান রদ্রিগো রাতোকে কর্পোরেট ক্রেডিট কার্ডের অপব্যবহারের মামলায় সাড়ে চার বছর কারাদণ্ড দিয়েছে স্পেনের জাতীয় আদালত। বৃহস্পতিবার এ রায় দিয়েছে আদালত।

 

রদ্রিগোর বিরুদ্ধে অভিযোগ, স্পেনের আর্থিক সংকট চলার সময় তিনি দুই শীর্ষস্থানীয় স্প্যানিশ ব্যাংকের কর্পোরেট ক্রেডিট কার্ডের অপব্যবহার করেছেন। তার সঙ্গে মামলায় অভিযুক্ত ছিলেন কাজা মাদ্রিদ ও বানকিয়া ব্যাংকের আরও ৬৪ জন সাবেক কর্মকর্তা।

 

তাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, ২০০৩-২০১২ সাল পর্যন্ত সময়ে তারা ব্ল্যাক ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রায় সাড়ে দশ মিলিয়ন ডলার হোটেল ও পার্টির বিল ও বিলাস সামগ্রী ক্রয় করেছেন।

 

৬৭ বছরের রদ্রিগো অবশ্য কোনও অপরাধে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তার দাবি, কর্মকর্তাদের সঙ্গে চুক্তি অনুসারেই তিনি এ ব্যয় করেছেন।

 

অভিযোগপত্র অনুসারে, ২০১০ সালে কাজা মাদ্রিদ ব্যাংকের দায়িত্ব নেওয়ার সময় তার উত্তরসূরী মিগুয়েল ব্লেসার অনিয়মের ধারা রাখেন রদ্রিগো। বৃহস্পতিবার ব্লেসাকেও ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

সূত্র: বাংলা ট্রিবিউন