দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহী দুর্গাপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অটো চালক মাসুমের বাড়িতে শান্তা (২৫) নামের এক তরুণী অনশন করছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধরমপুর শিলাল পাড়া গ্রামে। ওই তরুণীর বাড়ি তানোর উপজেলায়। সে রাজশাহী শহরে বসবাস করেন। পরে স্থানীয়দের আশ্বাসে প্রায় চার ঘণ্টা অনশন করার পরে অনশন প্রত্যাহার করে বাড়িতে ফিরে যান শান্তা। এদিকে এ ঘটনার পর থেকেই বাড়ি থেকে পালিয়েছেন অটো চালক মাসুদ রানা। মাসুদ রানা বিবাহিত, তার ঘরে স্ত্রীর সন্তানও আছে।
স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করা তরুণী শান্তা জানান, মাসুমের সাথে আমার অনেক দিনের প্রেমের সম্পর্ক। গত মে মাসের ১২ তারিখে আমরা বিয়ে করি। এরপর থেকে স্বামী-স্ত্রীর মতো আমার সঙ্গে মাসুদ চলা ফেরা করেন। হঠৎ করে আমার গর্ভে তার সন্তান চলে আসে। এমত অবস্থায় আমি তাকে তার বাড়িতে তুলে নিয়ে যাওয়ার কাথা বলতে থাকি। সে নিয়ে যাব যাচ্ছি বলে তালবাহানা করতে থাকে। এক পর্যায়ে সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে তার বাড়ির ঠিকায় চলে আসি। এসে স্ত্রীর স্বীকৃতি দাবী করে অনশন করি। এদিকে সেই তরুণী আশার খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় মাসুম ।
তবে মাসুমের পরিবারের দাবী মাসুমকে ত্যাজ্যপুত্র করেছেন তার পরিবার। এমনকি তার সাথে পরিবারের কোনো প্রকাশ সম্পর্কও নেই।
এদিকে স্ত্রীর দাবি নিয়ে আশা এই তরুণীর বিষয়ে স্থানীয়রা বলেন, এই মেয়েটিকে দেখে সন্দেহ হচ্ছিলো। তার সাথে আরো দুইজন মেয়ে এসেছিলো। যদি বিয়ের দাবী নিয়েই আসবে তাহলে তার সাথে আরো মেয়ে আসবে কেন। তাদের দেখে মনে হচ্ছে তারা একটি প্রত্যারক চক্র।
এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
দুর্গাপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক তরুণীর অনশন









