নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার কালিগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করাকে কেন্দ্র করে প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষককে পিটিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে আওয়ামী লীগ নেতাকর্মীরা পালিয়ে যায়। আহত এক শিক্ষক স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজশাহী মেডিকেল কলেজে নেওয়া হয়। আজ দুপুর ১২টার দিকে দাওকান্দির কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন (৫৫), সহকারী শিক্ষক (শরীর চর্চা) সাইফুল ইসলাম (৪০) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির ছেলে রবিউল ইসলাম (৪২)। অন্যদিকে শিক্ষকদের পেটানোর দৃশ্য দেখে দুইজন শিক্ষার্থী আতংঙ্কে জ্ঞান হারিয়ে ফেলেন।

জানা যায়, দুর্গাপুরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ সরদার না জানিয়ে ম্যানেজিং কমিটির তালিকা করায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ সরদার লোকজন নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আরো দুইজনকে মারপিট করে তারা। এ ঘটনায় এতে পুঠিয়া-দুর্গাপুরের এমপি আদুল ওয়াদদু দারা গ্রুপের লোকজন ধাওয়া দিলে সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মজিদ গ্রুপের লোকজন পালিয়ে যায়। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিক্ষার্থীরা সিল্কসিটিনিউজকে জানায়, অনেক লোকজন, লাঠি হাসুয়া, নিয়ে আমোদের বিদ্যালয়ে আসেন।প্রধান শিক্ষকের রুমে ঢুকে মারধোর করে। আমরা আতংঙ্কে চিৎকার করি। পরে পুলিশ আসে।
প্রধান শিক্ষক মকবুল হোসেন সিল্কসিটিনিউজকে বলেন, কয়েকদিন আগে বিদ্যালয়ের পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষে রাজশাহী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে তালিকা পাঠানো হয়। আব্দুল মজিদকে না জানিয়ে ওই তালিকা কেন বোর্ডে পাঠানো হয়েছে এমন অভিযোগ তুলে আব্দুল মজিদ লোকজন নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে তার শার্টের কলার ধরে টেনে হেচড়ে বাইরে বের করে। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর শাহর ছেলে রবিউল ইসলাম বাধা দিলে আব্দুল মজিদ তাদের সরে যেতে বলেন। এক পর্যায়ে লাঠি ও হাতুর দিয়ে তাকে পেটানো হয়।
এসময় তাকে বাঁচাতে যাওয়ার সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও রবিউল ইসলামকে মারপিট করা হয় বলে জানান তিনি।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল সিল্কসিটি নিউজকে বলেন, আমি শুনেছি, কালিগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করাকে কেন্দ্র মারামারি ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। কোন পক্ষ থানায় অভিযোগ করতে আসেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স/আ









