নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুরে সাঁড়াশি অভিযানে ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত পলাতক ৫আসামি সহ ১০ জনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
উপজেলাজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে ওয়ারেন্টভূক্ত দন্ডপ্রাপ্ত পলাতক আসামী, মাদক ব্যবসায়ী ও দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিতকারী অপরাধীদের গ্রেফতারে বিশেষ ভূমিকা রাখায় দুর্গাপুর থানার ওসি’র প্রতি কৃতজ্ঞতা ও সাদুবাদ জানিয়েছেন উপজেলার সকল পেশাজীবী জনসাধারণ।

গ্রেফতারকৃতরা হলো ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী দুর্গাপুর উপজেলার চৌপুকুরিয়া গ্রামের ইব্রাহিম আলীর পুত্র আমজাদ হোসেন (৪২), গগনবাড়িয়া গ্রামের সান্টু সরদারের পুত্র রাকিবুল সরদার (৩৪), বর্ধনপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আকরাম আলী (৩৮), পলাশবাড়ী গ্রামের শামসুদ্দিনের পুত্র রিপন (৩৮), তরিপতপুর গ্রামের আহম্মেদ আলীর পুত্র আব্দুল কাদের ( ৪৭), মাদকদ্রব্য মামলায় সিংগা পূর্বপাড়া গ্রামের সাদিক আলীর পুত্র শুভ(২৬) এবং নাশকতা ও বিস্ফোরক মামলায় বখতিয়ারপুর গ্রামের রহমতুল্লার পুত্র ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী (৩৩), মেহের সরকারের পুত্র দেলুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল কুদ্দুস সরকার (৬০), কিশোরপুর গ্রামের আবুল কাশেমের পুত্র দেলুয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া (২৪), শ্রীধরপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র দেলুয়াবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (৪৫)।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, বিভিন্ন মামলায় দন্ডপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি এলাকায় ঘোরাঘুরি করছে এমন সংবাদ পেয়ে গত ২৫ নভেম্বর সোমবার দিবারাতে
সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন মেয়াদে দন্ডপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত ৫জন পলাতক আসামি ও মাদক মামলায় একজন এবং গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ নাশকতার সৃষ্টির অপরাধে বিস্ফোরক ও নাশকতা মামলায় অপর ৪জনকে গ্রেফতার করা হয়েছে। ২৬ নভেম্বর মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।









