সদ্য প্রকাশিত
রাজশাহী

দুর্গাপুরে যুব দিবস উপলক্ষে সভা ও চেক বিতরণ

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
দুর্গাপুরে যুব দিবস উপলক্ষে সভা ও চেক বিতরণ

দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে জাতীয় যুব দিবস ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে,চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাজিবুল ইসলাম খান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ জামাল উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম,উপজেলা কৃষি কর্মকর্তা ড. বিমল কুমার প্রামানিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর গণি সরকার,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সাহাদত হোসেন প্রমূখ।

 

অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত ১৭জন নারী ও পুরুষের মাঝে ৬লক্ষ ৭০ হাজার টাকার যুব ঋনের চেক ও সনদ বিতরণ করা হয়।

 

স/আ