সদ্য প্রকাশিত
রাজশাহীর খবর

দুর্গাপুরে মেহেদীর রং না শুকাতেই এক গৃহবধূর আত্মহত্যা

নিউজ ডেস্ক১০ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
দুর্গাপুরে মেহেদীর রং না শুকাতেই এক গৃহবধূর আত্মহত্যা

দুর্গাপুর প্রতিনিধি:

রাজশাহী দুর্গাপুরে বিয়ের এক মাসের মাথায় মেহেদীর রং না সুকাতেই যৌতুকের দাবী পরিষদ করতে না পারায় বিষপানে আত্মহত্যা করে জীবনের ইতি টানতে হলো সোনীয়া (১৮) নামের এক নব গৃহবধূকে।

 

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার জয়নগর ইউনিয়ন এলাকার বহ্মপুর স্বামীর বাড়িতে। এঘটনায় দুর্গাপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলার বহ্মপুর  গ্রামের আলীমুদ্দিনের ছেলে তাহাবুর রহমানের সাথে গত এক মাস পূর্বে পার্শ্ববর্তী বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পাহাড়পুর গ্রামের মৃত সাহেদ আলীর মেয়ে সোনীয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে ছেলের পরিবারের লোকজন বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে গৃহবধূ সোনীয়ার সাথে অশভনীয় আচরণ করে আসছিলেন।

 

গত এক সপ্তাহ পুর্বে গৃহবধূ সোনিয়া তার বাবার বাড়িতে বেড়াতে যায়। গত শুক্রবার সোনীয়া তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ীতে ফিরে আসে। এর পর সবার অজান্তে শুক্রবার সন্ধ্যা রাতে গৃহবধূ সোনীয়া বিষপান করে আত্মহত্যা করে। আত্মহত্যার পর থেকে স্বামী তাহাবুর রহমান আত্মগোপন করেছে।

 

শনিবার বিকেলে দুর্গাপুর থানার এসআই মহিদুল ইসলাম ঘটনাস্থল থেকে গৃহবধূ সোনীয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। রবিবার সকালে গৃহবধূ সোনীয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

 

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আলম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তর ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স/আর