রাজশাহীর খবর

দুর্গাপুরে বাজারের মধ্যে নেশাগ্রস্ত ছাত্রলীগকর্মীর অস্ত্র হাতে মহড়া

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০২৩১ মিনিট পড়া

 

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী দুর্গাপুরের আমগাছি বাজারে জুয়েল নামের এক ছাত্রলীগ কর্মী নেশাগ্রস্ত অবস্থায় অস্ত্র হাতে নিয়ে মহড়া চালিয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে জুয়েল ধারালো চাপ্পড় হাতে বাজারের মধ্যে ঘুরে বেড়াতে থাকে। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতা জামাল উদ্দিনের মোটরসাইকেল ভাংচুর করে জুয়েল।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুয়েল নেশাগ্রস্থ হয়ে ধারালো চাপ্পড় নিয়ে আমগাছী বাজারে মহড়া দিতে থাকে।  এ সময় বিভিন্ন লোকজনকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

নেশাগ্রস্থ জুয়েল চাপ্পড় হাতে নিয়ো উন্মাদের মতো আচরণ করতে থাকে। ভয়ে তাকে বাধা দিতেও কেউ সাহস পায় না। প্রায় ৫ মিনিট ধরে জুয়েল ধারালো অস্ত্র হাতে নিয়ে বাজারের মধ্যে ঘুরতে থাকে। এসময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জুয়েল ঝালুকা গ্রামের মৃত বাদশার ছেলে। সে ছাত্রলীগের কর্মী পরিচয় দেয়। তবে কোনো পদে নাই। সে মাঝেমধ্যেই নেশাগ্রস্ত হয়ে উন্মাদের মত আচরণ করে বেড়ায় বলে জানান এলাকাবাসী।

 

ভিডিও:

ট্যাগ: