দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে সন্ত্রাস, জঙ্গীবাদ ও উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাষনের আয়োজনে বেলা পৌনে ৪টায় অনুষ্ঠিত ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সিং শোনার জন্য দুপুর ২টা থেকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী অংসগ্রহন করেন।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, দুর্গাপুর পৌর সভার মেয়র তোফাজ্জল হোসেন, দুর্গাপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি রাজিবুল ইসলাম খাঁন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আলম,দুর্গাপুর ডিগ্রী কলেজের সহযগি অধ্যক্ষ আব্দুল আজিজ,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রব,দুর্গাপুর ফাজিল মাদ্রাসর অধ্যক্ষ আলতাফ হোসেন,দুর্গাপুর পৌর আ,লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কুমার,দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা আ.লীগের সাবেক সহসভাপতি একেএম সামসুল ইসলাম, যুগ্ন সম্পাদক আবু ওবাইদা মাসুম,সাবেক যুবলীগ সভাপতি সাহাদত হোসেন,সাবেক সদস্য ও দুর্গাপুর ডিগ্রী কলেজের প্রভাষক আমিনুল হক টুলু,উপজেলা কৃষি কর্মকর্তা ড. বিমল কুমার প্রামানিক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন,মহিলা বিষয়ক কর্মকর্তা মাক্বামাম মাহামুদা রিপা,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফসহ উপজেলার বিভিন্ন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা বুলবুল আহম্মেদ।
স/অ










