রাজশাহীর খবর

দুর্গাপুরে জঙ্গীবাদ,সন্ত্রাস ও নাশকতা বিরোধী মতবিনিময় সভা

নিউজ ডেস্ক৪ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

দুর্গাপুর প্রতিনিধি
দুর্গাপুরে জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতা বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দুর্গাপুর ডিগ্রী কলেজের আয়োজনে ওই কলেজ হলরুমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত সভায় দুর্গাপুর ডিগ্রী কলেজে অধ্যক্ষ আব্দুল মালেকের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক হাসান ফারুক ইমাম পিন্টু ও সহকারি প্রভাষক আমিনুল হক টুলু’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

 

বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নাহার,উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন,পৌর আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আখতার জাহান,দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল কুমার চক্রবর্তী,দুর্গাপুর ডিগ্রী কলেজের সহযোগী উপধ্যাক্ষ আব্দুল আজিজ,পৌর জঙ্গীবাদ নির্মূল কমিটির সাধারণ সম্পাত আবু ওবাইদা মাসুম।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের সহকারি অধ্যাপক কায়সার হামিদ,জামাল দ্বীন সুমন,বিমল কুমার,আবু সাইদ, আবু আদিত মিজু, মাসুম,প্রভাষক জিয়াউল হক রতনসহ অত্র কলেজের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

স/অ