নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরের যুবলীগের তিন কর্মীর গুলিবদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ কলাবাড়ি মাদরাসার শাহপুকুর সংলগ্ন থেকে গুলিবিদ্ধ তিনজনের লাশগুলো উদ্ধার করা হয়। এর আগে তাদের গত শনিবার রাতের তাদের তুলে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় সাব্বিরের মা রুকসানা বেওয়া তিনজনের সন্ধান চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

নিহতরা হলেন, নাটোর শহরের কানাইখালি এলাকার সোনা মিয়ার ছেলে যুবলীগের কর্মী রেদওয়ান সাব্বির (২৮), একই এলাকার লুৎফর রহমানের ছেলে আবু আব্দুল্লাহ (৩০) এবং রথবাড়ি এলাকার কালু মিয়ার ছেলে সোহেল রানা।

এদিকে গুলিতে নিহত সাব্বিরে মা রুকসানা বেওয়া সিল্কসিটিনিউকে মুঠোফনে বলেন, আমার ছেলে সেদিন রাতের ভাত খেয়ে বাইরে চা খেতে আসেছিলো। দুই-তিনটা সাদা-কালো গাড়ি নিয়ে এসে প্রশাসনের লোকজন তাদের জোর করে তুলে নিয়ে যায়। তার একদিন পরে আমি থানায় গিয়ে তিনজন নিখোঁজ বলে একটি সাধারণ ডাইরী করে আসি।
তিনি আরো বলেন, আজ সকালে আমার মেয়ে সুরোভী তার ভাইয়ের ফোনে রিং দিলে ওপার থেকে কে যেন বলে আপনার পরিবারের আরো লোকজন নিয়ে এসে আপনার ভাইয়ে লাশ নিয়ে যান। এই কথা বলে তারা ফোন রেখে দেয়।
এদিকে, এই ঘটনায় সংবাদ সম্মেলন করেছে পৌর যুবলীগ। সোমবার দুপুরে পৌর যুবলীগের আয়োজনে নাটোর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। এসময় সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষিদের বিচার দাবী করেছেন যুবলীগের নেতারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৩ ডিসেম্বর রাত ৮টার দিকে নাটোর পৌর যুবলীগের সদস্য রেদওয়ান সাব্বির ও তার দুই বন্ধু যুবলীগ কর্মী আবু আব্দুল্লাহ এবং সোহেল রানা ব্যবসায়ী কাজে সদর উপজেলার তকিয়া ঢালান এলাকায় যায়। এসময় তকিয়া বাজারে মান্নান মিয়ার চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় দুটি মাক্রোবাসে ১৫/১৬জন দুষ্কৃতিকারী মারপিট করে গাড়ীতে তুলে নিয়ে যায়।
এরপর থেকেই তারা নিখোজ ছিল। এই অবস্থায় ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে অপহরনকারীদের অতি দ্রুত খুজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবী জানান তারা।
সংবাদ সম্মেলনে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন বিপ্লব, নাটোর সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলু, পৌর যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট সাঈম হোসেন উজ্জল, যুগ্ন আহবায়ক হাসিবুল হাসান বুলেট সহ অন্যান্যরা।
এ বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার অা.ফ.ম আনোয়ার হোসেন সকাল ১০ টার দিকে সিল্কসিটিনিউজকে জানায়, এদের বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই।
স/আ









