সদ্য প্রকাশিত
খেলা

দুই স্ত্রীর হাতাহাতিতে জ্ঞান হারালেন মিশরের কোচ, প্রথম স্ত্রীকে ডিভোর্স!

নিউজ ডেস্ক১৭ আগস্ট ২০২৬২ মিনিট পড়া
দুই স্ত্রীর হাতাহাতিতে জ্ঞান হারালেন মিশরের কোচ, প্রথম স্ত্রীকে ডিভোর্স!
সিল্কসিটিনিউজ ডেস্ক:


দুই স্ত্রীর হাতাহাতি ও সংঘাতের জের সামলাতে না পেরে তীব্র উত্তেজনার মুখে জ্ঞান হারিয়েছেন মিশর জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসান। সম্প্রতি মিশরের উত্তর উপকূলের একটি পর্যটন এলাকার বড় রিসোর্ট হোটেলের ক্যাফেতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রথম স্ত্রী হোয়াইদা আল-গারবাওয়িকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
হোসাম হাসানের দ্বিতীয় স্ত্রী দিনা মোস্তফার (ড্যান অ্যাডাম) আইনজীবী মোহাম্মদ শামস আনুষ্ঠানিকভাবে এ বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন। এই সিদ্ধান্তের মাধ্যমে হোয়াইদা আল-গারবাওয়ের সঙ্গে হোসামের দীর্ঘদিনের দাম্পত্য জীবনের স্থায়ী ইতি ঘটলো। তাদের সংসারে আয়া, রুয়া ও ওমর নামে তিন সন্তান রয়েছে। এর আগে ২০২২ সালেও তাদের মধ্যে প্রায় ১০ দিনের জন্য বিচ্ছেদ হয়েছিল, যা পরবর্তীতে পুনর্বহাল করা হলেও সাম্প্রতিক বিবাদের পর এবার স্থায়ী বিচ্ছেদের পথ বেছে নেয়া হলো।
প্রত্যক্ষদর্শী ও প্রতিবেদনের সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় উত্তর উপকূলের ওই ক্যাফেতে দুই স্ত্রী মুখোমুখি হলে বাকবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে তা তীব্র শারীরিক সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের সদস্যরাই শরীরে কালশিটে দাগ ও বিভিন্ন ধরনের আঘাতের শিকার হন। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ক্যাফের অন্যান্য অতিথিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশে খবর দেয়া হয়। চরম উত্তেজনা ও বিবাদ সামলাতে ব্যর্থ হয়ে একপর্যায়ে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন কোচ হোসাম হাসান।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও মিশরের ক্রীড়া অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর আইনি ও দাপ্তরিক পদক্ষেপের মাধ্যমে প্রথম স্ত্রীর সাথে দাম্পত্য সম্পর্কের ইতি টানেন হোসাম।
উল্লেখ্য, প্রথম স্ত্রী থাকা অবস্থায় ২০১৫ সালে ‘ড্যান অ্যাডাম’ নামে পরিচিত দিনা মোস্তফাকে বিয়ে করেছিলেন হোসাম হাসান।
সূত্র: স্টার নিউজ