রাজশাহীর খবর

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলায় রাবি রিপোর্টার্স ইউনিটির নিন্দা

নিউজ ডেস্ক১১ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
সংবাদ প্রকাশের জের ধরে রাজশাহী থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সিল্কসিটিনিউজ ডটকমের সম্পাদক রফিকুল ইসলামের খবর২৪ঘণ্টা ডটকমের চেয়ারম্যান নজরুল ইসলাম জুলু এবং বিরুদ্ধে দায়েরকৃত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রিপোর্টার্স ইউনিটি (রুরু)।

সেইসঙ্গে এ মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। বৃহস্পতিবার সকালে রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জয়শ্রী ভাদুড়ী স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, রফিকুল ইসলাম ও নজরুল ইসলাম জুলু ও বিরুদ্ধে যে মানহানি মামলা দায়ের করা হয়েছে তা মিথ্যা এবং ভিত্তিহীন। এ মামলার তীব্র নিন্দা জানানো হয়। অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

প্রসঙ্গত, সংবাদ প্রকাশের জের ধরে রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের হয়ে গতকাল বুধবার এ মামলা দায়ের করা হয়।

স/আর