রাজশাহী

দুই মেরুতে রাজশাহী এনসিপির জেলা ও নগর আহ্বায়ক

নিউজ ডেস্ক৬ ডিসেম্বর ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

দিছে তারা আমাদের অত্যন্ত প্রিয় ছোটভাই, সহযোদ্ধা। তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। জেলার আহবায়ক কুখ্যাত সন্ত্রাসী স্যুটার রুবেলের একজন বিশ্বস্ত সহযোগী, সেটা রাজশাহীর রাজনীতি সচেতন সবার জানা’

তিনি লেখেন, ‘আমরা অনেক তথ্য-প্রমাণ এই ছেলেদের মাধ্যমে পেয়েছি। আজকে সে (সংবাদ সম্মেলনে) আকারে ইঙ্গিতে যা বলেছে, তার জবাব আমরা সংবাদ সম্মেলন করে সবাইকে অবগত করব। রাজশাহীতে এনসিপির রাজনীতি করার জন্য আমাদেরকে একজন চিহ্নিত আওয়ামী লীগের সাথে পার্টির প্রেস্টিজিয়াস পদ কম্প্রোমাইজ করতে হবে, এটা কোনভাবেই কাম্য না।’

এরপর মন্তব্যের ঘরে তিনি সাইফুলকে ‘জবাব দেওয়ার’ কথাও বলেছেন। তাকে ‘কালপ্রিট’ হিসেবেও উল্লেখ করেছেন। মন্তব্যের ঘরে একজন অবশ্য এসব ঘটনাকে ‘নাটক’ উল্লেখ করেছেন।

জানতে চাইলে এনসিপির নগর আহ্বায়ক মোবাশ্বের আলী বলেন, ‘সাইফুল ইসলাম চিহ্নিত আওয়ামী দোসর। আগে থেকেই কেন্দ্রকে সব বলেছি। কিন্তু আমার পদে থেকে প্রকাশ্যে বলতে পারিনি। অনেক কিছু জানার পরেও চুপ থেকেছি কেন্দ্রকে বিব্রত না করার জন্য। এখন এই ছেলেরা আন্দোলন করছে। আমি ব্যক্তিগতভাবে তাদের দাবির সঙ্গে একমত।’

কার্যালয়ে তালা দেওয়ার ‘নাটক’ করার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এটা নাটক না। ছেলেরা বলেছিল তারা কোচিং সেন্টারে গিয়ে সাইফুলের পদত্যাগ চাইবে। সেখানে তিনি পদত্যাগ না করলে এনসিপির মহানগর কার্যালয়ে তালা দেবে। আমি তাদের বলেছিলাম, যা খুশি কর, কিন্তু সহিংস কিছু করো না। তিনি পদত্যাগ না করার কারণেই নগর কার্যালয়ে তালা দেওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে আমরা তালা কেটে কার্যালয় থেকে বের হয়েছি।’

জেলার আহ্বায়ক প্রাণসংশয়ে আছেন, এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘তাকে একটি ঢিল ছোঁড়ারও রুচি হবে না আমার। আমাদের ছেলেদেরও সেই রুচি নেই। আমরা সেভাবেই রাজনীতি করি। সাইফুল ইসলামের এসব কথার কোনো মূল্য নেই। এসব তাঁরই নাটক।’