সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

দিল্লিকে আমরা লন্ডন বানাবো: কেজরিওয়াল

নিউজ ডেস্ক৬ মার্চ ২০১৭১ মিনিট পড়া
দিল্লিকে আমরা লন্ডন বানাবো: কেজরিওয়াল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের রাজধানী দিল্লিকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মতো আকর্ষণীয় শহরে পরিণত করার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল। রবিবার দিল্লির উত্তম নগরে এক জনসভায় ভাষণ দানকালে এমন প্রতিশ্রুতি দেন তিনি।

 

আম আদমি পার্টির প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিয়াল বলেন, ‘নির্বাচনের আগে বিজেপি এবং কংগ্রেসের কাউন্সিলর প্রার্থীরা সাইকেল ও স্কুটার নিয়ে পুরো এলাকা চষে বেড়ান। এখন প্রত্যেক কাউন্সিলরের পাঁচটি করে বাংলো এবং পাঁচটি করে গাড়ি আছে। দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হতে পারলে আমরা এক বছরের মধ্যে দিল্লিকে ঝকঝকে শহরে পরিণত করবো। আপনারা এটাকে লন্ডনের সঙ্গে তুলনা করতে পারবেন।’

 

অরভিন্দ কেজরিয়াল বলেন, দিল্লি এবং সংলগ্ন মিউনিসিপাল কর্পোরেশনে আম আদমি পার্টির প্রার্থীরা বিজয়ী হলে দিল্লির চিত্র বদলে যাবে। আপনারা এমন এক দিল্লি দেখতে পাবেন; যা আগে কখনও ছিল না।

 

২০১৭ সালের এপ্রিলেই দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন-এর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমানে এটি পরিচালনা করছে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গত ১৫ বছর ধরে বিভিন্ন সময়ে বিজেপি এবং কংগ্রেস এখানে ক্ষমতায় ছিল। তবে কেজরিওয়ালের দাবি, দিল্লির সৌন্দর্য  বর্ধনে এই দুই রাজনৈতিক দল উল্লেখযোগ্য কিছুই করেনি।

সূত্র: বাংলা ট্রিবিউন