অপরাধ ও দুর্নীতি

দিনাজপুরে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
সিল্কসিটিনিউজ ডেস্ক:
দিনাজপুরে বীরগঞ্জে শরিফুল ইসলাম (২৮) নামে এক  ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

শুক্রবার গভীর রাতে ভোগনগর ইউনিয়নের বলেয়া-সিংড়া শালবন সড়কের নর্তডাঙ্গী মাদ্রাসা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শরিফুল বীরগঞ্জ উপজেলার কালাপুকুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।

বীরগঞ্জ থানার এসআই আজম হোসেন বলেন, নর্তডাঙ্গী মাদ্রাসা এলাকায় লাশটি দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ রাত ২টার দিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শনিবার সকালে পরিবারের লোকজন লাশ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

সূত্র: রাইজিংবিডি