সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
জাতীয়

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন বড় ধরনের ভুল

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০২২৩ মিনিট পড়া
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন বড় ধরনের ভুল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) স্থানীয়করণ অধিকারবোধ, মালিকানাবোধ এবং সক্রিয় নাগরিকত্ববোধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখানে জবাবদিহি নিশ্চিত করা বড় একটি বিষয়। এর জন্য সোশ্যাল অ্যাকাউন্টিবিলিটি টুলস প্রয়োগ করতে হবে। আর্থিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণের অভাব বাংলাদেশে এসডিজি স্থানীয়করণের পথে বড় একটি বাধা।

আরেকটি বড় প্রতিবন্ধকতা হলো স্থানীয় সরকার ব্যবস্থার রাজনৈতিকীকরণ। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করা ছিল বড় ধরনের ভুল। কারণ এর মাধ্যমে স্থানীয় সরকার আগে যেটুকু অবদান রাখতে পারত, এখন তাও পারছে না।

‘বাংলাদেশে এসডিজি স্থানীয়করণ : ত্বরান্বিত করার উপায়’ শীর্ষক এক আলোচনাসভায় এসব কথা বলেন সিপিডির সম্মাননীয় ফেলো অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য।

সভায় স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, ‘দুর্ভাগ্যক্রমে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা দিন দিন অকার্যকর হয়ে পড়ছে। স্থানীয় পর্যায়ে প্রচুর অর্থ যাচ্ছে, কিন্তু এসব অর্থ সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। ’

গতকাল রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনাসভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিশু অধিকার সংক্রান্ত সংসদীয় ককাসের ভাইস চেয়ারম্যান আরমা দত্ত এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ,  সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধূরী, দ্য হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল বোর্ডের ডিরেক্টর ও সদস্যরা।

দ্য হাঙ্গার প্রজেক্টের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি ডিরেক্টর বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির গ্লোবাল বোর্ড অব ডিরেক্টরের চেয়ারম্যান শেরি স্টমবার্গ।

তিনি বলেন, ‘২০০৫ সালে আমি প্রথম বাংলাদেশে আসি। এরপর ২০১৪ সালে আবার আসি। এই ৯ বছরে বাংলাদেশে অসাধারণ পরিবর্তন লক্ষ করেছি। নারী নেতৃত্ব, বাল্যবিবাহ রোধ, পুষ্টি, স্যানিটেশন ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। আমি আশা করি, এসডিজি স্থানীয়করণের ক্ষেত্রেও বাংলাদেশ এগিয়ে যাবে। ’

বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা এখন একটি অর্থনৈতিক সংকটের মধ্যে আছি। এর থেকে উত্তরণ করতে হলে গ্রাম পর্যায়ে, তৃণমূলে সংগঠিত করতে হবে। আমাদের কাজটা মূলত মানুষকে ক্ষমতায়িত করা, যাতে তারা স্থানীয় পর্যায়ে পরিবর্তনের রূপকার হয়ে উঠতে পারে। ’

আবুল কালাম আজাদ বলেন, বিশ্বজুড়ে এসডিজি বাস্তবায়নের ইন্ডিকেটরগুলোতে বাংলাদেশ সবচেয়ে ভালো করেছে। বাংলাদেশের এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় নীতি হচ্ছে ‘হোল সোসাইটি অ্যাপ্রোচ’। কমিউনিটি ইন্টারবেশন হচ্ছে যেকোনো সমস্যার কার্যকর সমাধান।

রাশেদা কে. চৌধূরী বলেন, ‘স্বাধীনতার পর থেকে দেশের বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থার ভূমিকা ভুলে গেলে হবে না। পর্যাপ্ত তথ্যের অভাবে আমরা অনেক সময় ব্যাকগ্রাউন্ড ভুলে যাই, এ জন্য পরিসংখ্যান ব্যুরোকে শক্তিশালী করতে হবে। ’

আরমা দত্ত বলেন, ‘শত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। আমাদের প্রান্তিক জনগোষ্ঠী খুব অল্পতে তুষ্ট থাকে।

প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, ‘অনেকে স্থানীয় সরকার অতি রাজনৈতিকীকরণ হয়ে গেছে বলে অভিযোগ করছেন। কিন্তু আমি মনে করি, জবাবদিহির মধ্যে আনতে পারলে এটি বড় কোনো সমস্যা না। রাজনীতির মাধ্যমেই রূপান্তর ঘটাতে হবে। ’সূত্র: কালের কণ্ঠ

ট্যাগ: