সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

তারেক রহমান যখন আসবেন তখন দিনক্ষণ জানাবেন : হুমায়ুন কবির

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া
তারেক রহমান যখন আসবেন তখন দিনক্ষণ জানাবেন : হুমায়ুন কবির

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার (২ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘উনি যখন আসবেন তখন দিনক্ষণ জানাবেন, দলও জানাবে। তারিখ যখন নির্ধারিত হবে আপনারা জানতে পারবেন।

’
হুমায়ুন কবির আরো বলেন, ‘তারেক রহমান নেতৃত্বেই যেহেতু বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং তিনি নেতৃত্ব দেবেন। সুতরাং তারা আসা স্বাভাবিক। উনি যখন আসবেন দল থেকে জানানো হবে দিন-তারিখ।’

সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, ‘অন্তর্বর্তী সরকার যথেষ্ট আন্তরিক আছে সময়েই নির্বাচন আয়োজনের জন্য। ইনশাআল্লাহ, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।’
নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘নিউইয়র্কে এনসিপি নেতাদের ওপর হামলার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন। কেন তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে সেটি প্রমাণ হয়ে গেছে।