রাজশাহীর খবর

তানোরে সাইকেল থেকে পড়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক২ ফেব্রুয়ারি ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর তানোরে সাইকেলে বাড়ি যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তালন্দ ইউনিয়নের মোহর হাকিম বাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম শাখাওয়াত হোসেন (২১)। সে উপজেলার গুবিরপাড়া গ্রামের বাসিন্দা ও কলেজ শিক্ষক খালেদুর রহমানের একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শাখাওয়াত সাইকেল নিয়ে বাড়ি যাওয়ার পথে হঠাৎ করে অসুস্থ হয়ে ওই স্থানে রাস্তার ওপর পড়ে যান। খবর পাওয়া মাত্রই তানোর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ছুটে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খোঁজখবর নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।